উদ্দীপকের জনাব সিয়াম ব্যবস্থাপনার কোন স্তর কর্মরত রয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সিয়াম সাহেব ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে নির্বাহীরা ব্যবস্থাপনার উচ্চ স্তরের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ লক্ষ্য ও কৌশল নির্ধারণ, পূর্বানুমান, অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য। সর্বোচ্চ স্তরে নির্বাহীদের নিয়ে গঠিত স্তরকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। এই স্তরকে প্রশাসনিক স্তরও বলা হয়ে থাকে। প্রতিষ্ঠানে চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের সচিব, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এই স্তরের অন্তর্গত। উচ্চস্তরে নির্বাহী বা ব্যবস্থাপকরা সাধারণত মানসিক ও বুদ্ধি ভিত্তিক কাজ বেশি মাত্রায় করে থাকেন। উদ্দীপকে আমরা দেখতে পায় জনাব সিয়াম লিবার্টি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন অর্থসংস্থান ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। পরিকল্পনা প্রণয়ন অর্থসংস্থান ও নিয়ন্ত্রণের কাজ সাধারণত উচ্চ স্তরের ব্যবস্থাপতগণ করে থাকেন। তাই বলা যায় জনাব সিয়ামে সিয়াম ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত রয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব সিয়াম ব্যবস্থাপনার কোন স্তর কর্মরত রয়েছেন? ব্যাখ্য…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর