জনাব সিয়াম ও জনাব মেজবাহের মধ্যে স্তরভেদে কার কাজ প্রতিষ্ঠানের জন্য অধিক গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ কর।
উত্তর: জনাব সিয়াম এবং জনাব মেজবা দুইজনের কাজই প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ সাধারণত পরিকল্পনা ও নীতি প্রণয়ন করে থাকেন। মধ্য ও নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ তা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। একটা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের জন্য তিন স্তরের ব্যবস্থাপকের গুরুত্ব অপরিসীম । এক স্তর ছাড়া অন্য স্তরের ব্যবস্থাপকগণ তাদের কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করতে পারেন না। উচ্চ স্তরের কার্যক্রম প্রত্যক্ষভাবে মধ্য ও নিম্নস্তর এর অংশগ্রহণ ছাড়া বাস্তবায়ন সম্ভব হয় না। একটি প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের জন্য ব্যবস্থাপনার তিন স্তরের কার্যক্রমই খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব সিয়াম একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক এবং জনাব মেজবা একজন মধ্যস্তরের ব্যবস্থাপক। এখানে উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ না থাকলে মধ্যস্থতরে ব্যবস্থাপকণ তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন না। অন্যদিকে মধ্যস্তরের ব্যবস্থাপকগণ না থাকলে উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারবেন না। তাই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জনাব সিনেমা এবং জনাব মেজবা দুইজনের কাজই প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সিয়াম ও জনাব মেজবাহের মধ্যে স্তরভেদে কার কাজ প্রতিষ্ঠানের জন্…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর