উক্ত প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের নেতৃত্ব অধিক যৌক্তিক বলে তুমি মনে কর? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অধিক কার্যকর। যে নেতৃত্বে নেতা ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত নেন তাকে স্বৈরচারী নেতৃত্ব বলে। এই নেতৃত্বে নেতা কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। এক্ষেত্রে নেতা কর্মীদের ভয় ভীতি দেখানো ও শাস্তি দেওয়ার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। নেতাকর্মীদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য আশা করেন। বিশেষ পরিস্থিতি যেমন দুর্ঘটনা, বিশৃঙ্খলা মোকাবেলার জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উত্তম।উদ্দীপকের নবীন স্টাইল প্রতিষ্ঠানটিতে প্রথমে পিতৃসুলভ নেতৃত্ব কার্যকর থাকলেও কর্মীরা দিন দিন অলস হয়ে পড়ছে এবং তাদের কাজ এড়িয়ে চলার প্রবণতা বাড়ছে। এরূপ অবস্থা মোকাবেলায় কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করে নেওয়া সম্ভব। এতে কর্মীদের মধ্যে দায়িত্ববোধ বাড়বে। যার ফলে তারা তাদের কাজ আরও দক্ষ ভাবে করতে সক্ষম হবে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা নিরসনে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অধিক কার্যকর।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের নেতৃত্ব অধিক যৌক্তিক বলে তুমি মনে …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর