প্রাতিষ্ঠানিক সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে উদ্দীপকের পদোন্নতির বিদ্যমান নীতি পরিবর্তনের যে অনুরোধ জানানো হয়েছে তা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর?
উত্তর: প্রতিষ্ঠানটির সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে জ্যেষ্ঠতা ও যোগ্যতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি দেওয়া উচিত। জ্যেষ্ঠতা বা যোগ্যতা কিংবা মেধাকে পদোন্নতির একমাত্র চাবিকাঠি বিবেচনা করা হলো ব্যবস্থাপনাকে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই কর্মীদের পদোন্নতির ব্যাপারে ব্যবস্থাপনা বা কর্তৃপক্ষ যোগ্যতা ও জোষ্ঠ্যতা উভয় বিবেচনা করে কর্মীদের পদোন্নতি দিয়ে থাকলে একে জোষ্ঠ্যতা ও যোগ্যতা ভিত্তিতে পদোন্নতি নামে পরিচিত। উদ্দীপকে বর্ণিত আমরা দেখতে পায় মিস্টার সাকিবকে ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দিলে। অন্য দুজন সহকারী ব্যবস্থাপক এর মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ তারা তার এক বছর আগে থেকেই অত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। যোগ্যতার পাশাপাশি জ্যেষ্ঠতাকেও সমান গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ফলে পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের প্রতি সুবিচার করা সম্ভব হয়। এতে পুরনো কর্মীদের যেমন ধরে রাখা যায় তেমনি যোগ্যতা সম্পন্ন কর্মীরাও সন্তুষ্ট থাকেন। তাই বলা যায় উদ্দীপকে পদোন্নতির বিদ্যমান নীতি পরিবর্তন করে জ্যেষ্ঠতা ও যোগ্যতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি দেওয়ার নীতি প্রণয়ন করা উচিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রাতিষ্ঠানিক সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে উদ্দীপকের পদোন্নতির…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর