হক লি. কোম্পানি গৃহীত প্রশিক্ষণ পদ্ধতিটির ধরন উল্লেখপূর্বক এর যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর ।
উত্তর: হক লিঃ কোম্পানির গৃহীত প্রশিক্ষণ পদ্ধতিটি হলো প্রবেশনা পদ্ধতি। নতুন প্রশিক্ষণার্থীকে পেশা গত কাজে দক্ষতা অর্জনের জন্য উচ্চ পর্যায়ের অভিজ্ঞ নির্বাহীর অধীনে রেখে হাতে কলমে শিক্ষা প্রদান করাকে প্রবেষণা পদ্ধতি বলে। তাত্ত্বিকভাবে অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ শেখার জন্য প্রবেশনা পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণের ফলে প্রশিক্ষনার্থীর ব্যবহারিক জ্ঞান বাড়ে। উদ্দীপকে হক লিঃ কোম্পানি একই ধরনের নির্বাহীর অধীনে বেশি দায়িত্বপূর্ণ পদের কর্মীদের উন্নয়ন ও প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে প্রবেশনা পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়ার ফলে কর্মীদের মধ্যে দক্ষতা বাড়বে। ফলের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও গতিশীলতা ও বাড়বে। প্রতিষ্ঠান বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হবে। তাই বলা যায় হক লিঃ কোম্পানির গৃহীত প্রশিক্ষণ পদ্ধতিটি যথার্থ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
হক লি. কোম্পানি গৃহীত প্রশিক্ষণ পদ্ধতিটির ধরন উল্লেখপূর্বক এর যথার্…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর