জনাব হারিসের পদোন্নতির ধরন উল্লেখপূর্বক যৌক্তিকতা মূল্যায়ন কর ।
উত্তর: জনাব হারিসকে জ্যেষ্ঠতা ও যোগ্যতা উভয়ই ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। জ্যেষ্ঠতা বা যোগ্যতা কিংবা মেধাকে পদোন্নতির একমাত্র চাবিকাঠি বিবেচনা করা হলো ব্যবস্থাপনাকে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই কর্মীদের পদোন্নতির ব্যাপারে ব্যবস্থাপনা বা কর্তৃপক্ষ যোগ্যতা ও জোষ্ঠ্যতা উভয় বিবেচনা করে কর্মীদের পদোন্নতি দিয়ে থাকেলে একে জোষ্ঠ্যতা ও যোগ্যতা ভিত্তিতে পদোন্নতি নামে পরিচিত। এই পদ্ধতিতে যোগ্যতার পাশাপাশি জ্যেষ্ঠতাকেও সমান গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ফলে পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের প্রতি সুবিচার করা সম্ভব হয়। এতে পুরনো কর্মীদের যেমন ধরে রাখা যায় তেমনি যোগ্যতা সম্পন্ন কর্মীরাও সন্তুষ্ট থাকেন। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব হারিস অন্যান্যদের তুলনায় অধিক কর্ম সম্পাদন করেছেন এবং তিনি প্রতিষ্ঠানে ২০১৩ সাল থেকে কর্মরত রয়েছেন। তিনি ২০২০ সালের ব্যবস্থাপক পদে পদোন্নতি লাভ করেন। যোগ্যতা ও জ্যেষ্ঠতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হলো প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ পুরাতন কর্মীদের যেমন সন্তুষ্ট রাখা যায় তেমনি নতুন কর্মীরা তাদের নিজেদের দক্ষ করা সচেষ্ট থাকে। তাই বলা যায় জনাব হারিসকে জ্যেষ্ঠতা ও যোগ্যতা উভয় ভিত্তিতে পদোন্নতি দেওয়া অত্যন্ত যৌক্তিক
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব হারিসের পদোন্নতির ধরন উল্লেখপূর্বক যৌক্তিকতা মূল্যায়ন কর ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর