উদ্দীপকে জনাব জাহাঙ্গীরকে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি দেওয়া হয়েছে। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের মত অন্যতম হলো পদোন্নতি। কোন পদ খালি হলে এর নিচের পদ থেকে কাউকে উক্ত পদে পদোন্নতি দেওয়া যায়। এতেও উক্ত কর্মীদের উৎসাহ বাড়ানোর পাশাপাশি কর্মীর সংস্থান হয়ে যায়। এর তিনটি ভিত্তি রয়েছে। জ্যেষ্ঠতা, যোগ্যতা, জ্যেষ্ঠতা ও যোগ্যতাযোগ্যতা ভিত্তিক পদোন্নতির ক্ষেত্রে মনে করা হয় যে ব্যক্তি কর্ম ক্ষেত্রে অধিক যোগ্য ও অভিজ্ঞ। সে পদোন্নতির জন্য সবচেয়ে বেশি উপযোগী। উদ্দীপকে আমরা দেখতে পাই আশরাফ আলী। কোম্পানি প্রতিষ্ঠানটিতে সহকারী। বিপণন ব্যবস্থাপক পদ এ কর্মরত জনাব জাহাঙ্গীরকে কাজের দক্ষতা বিবেচনা করে বিপণন ব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়। এই থেকে আমরা বুঝতে পারি যে জনাব জাহাঙ্গীরকে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে।