তুমি কি মনে কর সাংগঠনিক কাঠামো পরিবর্তনের ফলে কোম্পানিটি সফলতা পাবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: সিরাজ গ্রুপ অফ কোম্পানির সরলরৈখিক সংগঠনিক কাঠামো পরিবর্তন করেন ম্যাট্রিক্স সংগঠন কাঠামো গঠন করতে চাচ্ছেন। ম্যাট্রিক্স সংগঠনের কার্য ব্যবস্থাপক ও প্রকল্প ব্যবস্থাপক একসাথে কাজ করেন।অনেক সময় এদের সহায়তার জন্য প্রধান নির্বাহীও কাজ করেন।ম্যাট্রিক্স সংগঠনে কর্তৃত্বের উলম্ব ও সমান্তরাল প্রবাহ একত্রে কাজে লাগানো যায়।এতে নিয়োজিত জনবল ও অন্যান্য সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। উদ্দীপকে সিরাজ গ্রুপ অফ কোম্পানি। প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী বিশেষজ্ঞ না হওয়ায়। কাংখিত ও গুণগত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এইজন্য প্রতিষ্ঠানটি উৎপাদন ও বিক্রয় বাড়াতে কার্যিক ও পণ্য ভিত্তিক দুই ধরনের ব্যবস্থাপক নিয়োগ দেয়। মেট্রিক সংগঠনের নির্বাহীরা কারিগরি বিশেষজ্ঞদের বিশেষায়িত জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে পারেন। এখানে সিরাজ গ্রুপ অব কোম্পানি কার্যিক পণ্য ভিত্তিক ব্যবস্থাপক নিয়োগ দেওয়ার ফলে তাদের উৎপাদন ও বিক্রয় বাড়াতে পারবে। তাই আমি মনে করি সংগঠন কাঠামো পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটি সফলতা পাবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর সাংগঠনিক কাঠামো পরিবর্তনের ফলে কোম্পানিটি সফলতা পাবে…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর