উদ্দীপকের কারখানাটির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে-নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি অনুসরণ করা প্রয়োজন বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে কারখানাটির লক্ষ্যমাত্রা অর্জনের নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ পদক্ষেপ অনুসরণ করা প্রয়োজন। নিয়ন্ত্রণ প্রক্রিয়া সর্বশেষ ধাপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এই ধাপে যেসব কারণে ভুল ত্রুটি বা বিচ্যুতি হয়েছে সে সব দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রয়োজন প্রয়োজনে পরিকল্পনাকে নতুন করে সাজাতে হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই মিস্টার শিকদার ২০২১ সালের মধ্যে ৫ লক্ষ ফিটের উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করলেন। কিন্তু অক্টোবর মাস পর্যন্ত কারখানাটির মাত্র তিন লক্ষ পিস সোয়েটার উৎপাদন করেছে। এখানে কারখানাটি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। মিস্টার সিকদার কেন তার লক্ষ্যমাত্র অর্জন করতে পারিনি তা নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করলে তিনি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন। তাই বলা যায় উদ্দীপকের কারখানাটির কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ পদক্ষেপ অনুসরণ করা প্রয়োজন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কারখানাটির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে-নিয়ন্ত্রণের কোন…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর