তুমি কি মনে কর, বর্ণিত প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরবর্তী উদ্যোগ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট? মতামত দাও ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরবর্তী উদ্যোগ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট বলে আমি মনে করি। নিয়ন্ত্রণে সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ ।প্রতিষ্ঠানে কাজের কোন ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করাকে সংশোধন মূলক ব্যবস্থা বলা হয়।নিয়ন্ত্রণের এই সর্বশেষ ধাপে বিচ্যুতি বা অসঙ্গতি দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের সংশোধন মূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ ২০২০ সালে এক লক্ষ ২০ হাজার পিস পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।সে অনুযায়ী প্রথম তিন মাস কাজ হলেও পরবর্তী ছয় মাস দশ পারসেন্ট কাজ কম হয় ।কর্মীদের আন্তরিক প্রচেষ্টা এবং কাঁচামালের পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ ক্রিতাকে সময় মত পূর্ণ সরবরাহ করতে ব্যর্থ হন এবং কর্তৃপক্ষ লোকসানের চিহ্নিত হয়ে পড়েন। এ পার কর্তৃপক্ষ উৎপাদন অব্যাহত রাখার জন্য নিজস্ব জেনারেটর স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।কোন প্রতিষ্ঠানে কোন ধরনের বিচ্যুতি বা অসঙ্গতি দেখা গেলে উক্ত প্রতিষ্ঠান সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনভাবেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে না ।উদ্দীপকের প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এতে করে প্রতিষ্ঠানে একটি বিচ্যুতি দেখা যায় এবং কর্তৃপক্ষ উক্ত বিচ্যুতি দূরীকরণের জন্য নিজস্ব জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।যা সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের অন্তর্ভুক্ত।সুতরাং বলা যায় যে প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ কর্তৃক সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরবর্তী উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, বর্ণিত প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরবর্তী উ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর