উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে ২০২০ সালে প্রথম ৯ মাসে উৎপাদন লক্ষ্যমাত্রায় কতটা বিচ্যুতি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সৌমিক এ্যাপারেলস এ ২০২০ সালের প্রথম ৯ মাসে উৎপাদন লক্ষ্যমাত্রায় ৬ হাজার পিস বিচ্যুতি ঘটেছে ।নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ।নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে ধরা হয়।নির্ধারিত পরিকল্পনার সাথে প্রকৃত কাজের ফলাফলের তুলনার বিচ্যুতির সংশোধনের জন্য গৃহীত সকল ব্যবস্থাবিশেষ কে নিয়ন্ত্রণ বলা হয়।সৌমিক অ্যাপারেলস ২০২০ সালে এক লক্ষ বিশ হাজার পিস পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।সে অনুযায়ী প্রথম ৩ মাস কাজ হলেও লোডশেডিং এর কারণে পরবর্তী ৬মাসে ১০% উৎপাদন কম হয়।প্রতিমাসে উৎপাদন হওয়ার কথা ছিল ১০ হাজার পিস সে ক্ষেত্রে ৯মাসে উৎপাদন হবে ৯০ হাজার পিস।সে অনুযায়ী প্রথম ৩ মাসে ৩০ হাজার পিস উৎপাদন হয়। কিন্তু পরবর্তী ৬মাসে ১০% উৎপাদন কম হওয়ায় উৎপাদন হয় ৬০০০০- (৬০০০০*১০%) =৫৪০০০।সুতরাং,প্রথম ৯ মাসে তাদের উৎপাদন হয় (৩০০০০+৫৪০০০)=৮৪০০০ পিস।অতএব,প্রথম ৯মাসে প্রতিষ্ঠানটির উৎপাদনে বিচ্যুতি আছে (৯০০০০-৮৪০০০)=৬০০০ পিস।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে ২০২০ সালে প্রথম ৯ মাসে উৎপাদন লক্ষ্যমাত…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর