উদ্দীপকে বর্ণিত ছকটি ব্যাবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সম্পর্কিত।পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ধাপ।কোনো কাজ কখন,কোথায় ও কিভাবে সম্পাদন করা হবে তা আগে থেকে নকশা করে রাখা কে পরিকল্পনা বলে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে যেকোনো কাজ সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়।কোনো কাজ এর শুরু থেকে লক্ষ অর্জন পর্যন্ত যাবতীয় কাজ পরিকল্পনার অন্তর্ভুক্ত।অতীত অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা করা হয় থাকে।উদ্দীপকে বর্ণিত ছকটি শুরু হয়েছে সম্ভাব্য সুযোগসুবিধা ও সমস্যা সম্পর্কে সচেতন দিয়ে এবং শেষ হয়েছে পরীক্ষামূলক প্রয়োগ দিয়ে যা পরিকল্পনার প্রথম ও শেষ ধাপ।এই ধাপ গুলা একটি সুন্দর পরিকল্পনা গঠনে সহায়তা করে।উক্ত ধাপ গুলো বিবেচনা ব্যতীত একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ সম্ভব না তাই উক্ত ধাপ গুলো খুবই গুরুত্বপূর্ণ।