উদ্দীপকে বর্ণিত সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির প্রতিফলন ঘটেছে। প্রতিষ্ঠানের উচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের মধ্যে সীমাবদ্ধ রাখাকে কেন্দ্রীকরণ বলে।অন্যদিকে প্রতিষ্ঠানের নিম্নস্তরের ও কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের নিতে দেওয়ার ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ বলে ।উদ্দীপকে ফ্লোরা লিমিটেড এর মহা ব্যবস্থাপক জনাব কাওসার উৎপাদন বিপণন এবং ফিন্যান্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিজে গ্রহণ করে থাকেন যা কেন্দ্রীকরণ এর অন্তর্ভুক্ত।আবার প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করে থাকেন যা বিকেন্দ্রীকরণের অন্তর্ভুক্ত।সুতরাং বলা যায় যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে সিদ্ধান্তগ্রহণে ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতির প্রতিফলন ঘটেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন ঘট…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর