উদ্দীপকে বর্ণিত জনাব জাওয়াদের প্রথম দিকের সম্পাদিত কার্যক্রম ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? বুঝিয়ে লেখ ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব জাওয়াদ এর প্রথম দিকের সম্পাদিত কার্যক্রম ব্যবস্থাপনার সংগঠন এর সাথে সম্পৃক্ত।লক্ষ্য অর্জনের জন্য যখন কিছু ব্যক্তি একত্রিত হয় এবং ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে।লক্ষ অর্জনে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ এবং তাদের মাধ্যমে ব্যাবহারযোগ্য অমানবীয় উপাদান একত্রীকরণ ও সমন্বিত করা সংগঠন এর অন্তর্ভুক্ত।উদ্দীপকে জনাব জাওয়াদ পদ্মা লিমিটেডের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক।তিনি উৎপাদন বিভাগ, মানবসম্পদ বিভাগ এবং অর্থবিভাগের যাবতীয় কাজকে চিহ্নিতকরণ পূর্বক কর্মীদের কাজের দায়-দায়িত্ব, কর্তৃত্ব ও পারস্পরিক সম্পর্ক ঠিক করে দেন।জনাব জাওয়াদ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের পারস্পারিক সম্পর্ক ঠিক রেখে সকলকে একত্রিত করার চেষ্টা করেন।জনাব জাওয়াদের কাজগুলো ব্যবস্থাপনার সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত জনাব জাওয়াদের প্রথম দিকে সম্পাদিত কার্যক্রম ব্যবস্থাপনার সংগঠনের সাথে সম্পৃক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব জাওয়াদের প্রথম দিকের সম্পাদিত কার্যক্রম ব্যবস…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর