জনাব শিহান ও কাকলীর ব্যবস্থাপকীয় দক্ষতার কাম্য সংমিশ্রণই প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাঠি ” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব শিহান উচ্চস্তর এবং জনাব কাকলী মধ্যস্তরের ব্যাবস্থাপক।উভয়ের দক্ষতার সংমিশ্রণই প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবি কাঠি। যারা প্রতিষ্ঠানের মানসিক ও বুদ্ধিবৃত্তিমূলক কার্যাবলী সম্পাদন করেন তাদেরকে উচ্চস্তরের ব্যবস্থাপক বলে।আবার,যারা প্রতিষ্ঠানের পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নস্তরের ব্যাবস্থাপক দের কাজে লাগাতে ব্যবস্থাপনার কাজ করে তাদের মধ্যস্তরের ব্যাবস্থাপক বলে।উদ্দীপকে জনাব শিহান একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত।তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনা ও নীতি প্রণয়ন ও জটিল সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।আবার,জনাব কাকলী পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করেন।তিনি তত্ত্বাবধায়ন ও ফোরম্যানদের প্রয়োজনীয় দিনির্দেশনা এবং পরামর্শ দেন।উচ্চস্তরের ব্যাবস্থাপক প্রতিষ্ঠানের মূল পরিকল্পনা করেন ও দিকনির্দশনা দিয়ে থাকেন।তার পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী মধ্য স্তরের ব্যাবস্থাপক কাজ করেন।আবার,মধ্য স্তরের ব্যাবস্থাপক এর নির্দেশনা অনুযায়ী নিম্ন স্তরের ব্যাবস্থাপক কাজ করেন।তাই প্রতি স্তরের ব্যবস্থাপক এর দক্ষতার উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে।তাই বলা যায় যে,উচ্চ ও মধ্য উভয় স্তরের দক্ষতার কাম্য সংমিশ্রণই প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবি কাঠি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব শিহান ও কাকলীর ব্যবস্থাপকীয় দক্ষতার কাম্য সংমিশ্রণই প্রতিষ্ঠা…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর