উদ্দীপকে বর্ণিত ব্যাংকে কর্মী সংগ্রহের কোন উৎস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যাংকে কর্মী সংগ্রহের জন্য অভ্যন্তরীণ উৎস ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হয়ে থাকলে তখন তাকে অভ্যন্তরীণ উৎস বলা হয়।প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বা তাদের সুপারিশক্রমে অভ্যন্তরীণ পদ্ধতিতে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। যেমন সরাসরি ব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক পদের উন্নতি করা হলে অথবা প্রতিষ্ঠানের কোন শাখা থেকে কর্মীকে অন্য আরেকটি শাখায় বদলি করা হলে তাকে অভ্যন্তরীণ উৎস ব্যবহার করা বলে। উদ্দীপকে জনাম রাতুল ব্যবস্থাপকের সুপারিশে সাঙ্গু ব্যাংকের চট্টগ্রাম শাখায় অফিসার হিসেবে যোগদান পেয়েছেন।উক্ত নিয়োগ কার্যক্রমটি কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায় যে উদ্দীপকে বর্ণিত ব্যাংকে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করা হয়েছে।।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যাংকে কর্মী সংগ্রহের কোন উৎস ব্যবহার করা হয়েছে? …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর