উদ্দীপকের জনাব রাতুলের ব্যাংকের বিভিন্ন শাখায় কাজ করার কার্যকারিতা প্রশিক্ষণ পদ্ধতির আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব রাতুলে ব্যাংকের বিভিন্ন শাখায় কাজ করেছে উক্ত কাজগুলো প্রশিক্ষণের পদ পরিবর্তন পদ্ধতির অন্তর্ভুক্ত। কর্মীকে একই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে দায়িত্বপ্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হলে তাকে পদ পরিবর্তন এর মাধ্যমে প্রশিক্ষণ বলে।এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে এক পদ হতে অন্য পদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করা হয়। উদ্দীপকে জনাব রাতুল ব্যবস্থাপকের সুপারিশে সাঙ্গু ব্যাংকের চট্টগ্রাম শাখায় যোগদান করেন। চাকরিতে যোগদানের পর তাকে ব্যাংকের ক্যাশ শাখা, ঋণ শাখা এবং বৈদেশিক বিনিময় শাখায় পর্যায়ক্রমে কয়েক মাস কাজ করতে হয়।ছয় মাস পর তাকে চাকরিতে নিয়মিত করণ করে ব্যাংকে প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়।প্রশিক্ষণের মাধ্যমে কর্মের দক্ষতা যোগ্যতা ও কাজ করার প্রদণতা বৃদ্ধি পায় এবং কর্মী নিজ দায়িত্ব পালনে অধিকতর সক্ষম হয়ে ওঠে। উদ্দীপকের জনাব রাতুলকে পদ পরিবর্তন এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়।এতে করে জনাব রাতুল বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা নিয়ে দক্ষ হয়ে ওঠে।তাই বলা যায় জনাব রাতুলের বিভিন্ন পদে কাজ করার কার্যকরিতা অর্থাৎ পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণের কার্যকরিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব রাতুলের ব্যাংকের বিভিন্ন শাখায় কাজ করার কার্যকারিতা…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর