উদ্দীপকে বর্ণিত মাহিন কোম্পানির নতুন প্রকল্পটির সফল বাস্তবায়ন উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মাহিন কোম্পানির নতুন প্রকল্পটি সফল বাস্তবায়ন হয়েছে উত্তম পরিকল্পনার নমনীয়তার জন্য।পরিস্থতির পরিবর্তন হলে তৎক্ষণাৎ পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাওয়ানোর জন্য সিদ্ধান্ত পরিবর্তন করাকেই নমনীয়তা বলে।অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়েই ব্যবসায়ীকে টিকে থাকার জন্য নমনীয়তা অনুসরণ করতে হবে।উদ্দীপকে মাহিন রিয়েল এস্টেট কোম্পানি চট্টগ্রাম এ একটি ১০ তলা ভবন নির্মাণের প্রকল্প হাতে নেয়।ভবনের প্রাথমিক কাজ শেষে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম উন্নয়ন কোম্পানির কাছে ভবনের নকশা অনুমোদন এর জন্য জমা দেয়।কিন্তু ভবনের সামনে পর্যাপ্ত রাস্তা না থাকায় কর্তৃপক্ষ তাদেরকে অনুমোদন না দিয়ে ৫ তলা ভবন নির্মাণের পরামর্শ দেয়।পরে প্রতিষ্ঠানটি ৫ তলা ভবন নির্মাণের নকশা জমা দিলে প্রকল্পটি অনুমোদন পায় এবং সফলভাবে প্রকল্প সম্পন্ন হয়।যেকোনো পরিস্থিতি পরিবর্তনশীল।ব্যাবসায় এ যেকোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে। পরিস্থিতি পরিবর্তন হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করাই নমনীয়তা।যা ব্যাবসায় সফলতা অর্জন এর জন্য গুরুত্বপূর্ণ।উদ্দীপকের সিদ্ধান্ত পরিবর্তন নমনীয়তার সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায় যে, উদ্দীপকে মাহিন কোম্পানির নতুন প্রকল্পটি সফল বাস্তবায়ন হয়েছে উত্তম পরিকল্পনার নমনীয়তার জন্য।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মাহিন কোম্পানির নতুন প্রকল্পটির সফল বাস্তবায়ন উত্ত…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর