রিপন দেওয়ান কোন ধরনের নেতা? ব্যাখ্যা কর।
উত্তর: রিপন দেওয়ান একজন গণতান্ত্রিক নেতা। যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভুত না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদস্যদের সাথে আলাপ আলোচনা করা হয়। এতে কর্মীদের স্বতঃস্ফূর্ততা বজায় থাকে। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদের যোগ্য ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেতে সমর্থ হন। উদ্দীপকে আমরা দেখতে পাই রিপন দেওয়ান। আবেগ তাড়িত হয়ে কোন সিদ্ধান্ত না করে বরং কর্মচারীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ থেকে বোঝা যায় যে রিপন দেওয়ান একজন গণতান্ত্রিক নেতা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
রিপন দেওয়ান কোন ধরনের নেতা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর