উদ্দীপকের নিয়ন্ত্রণের আদর্শ মান হল কারো নীল রঙের জিন্স প্যান্ট।
আদর্শ মান হল এমন একটি মানদন্ড যার আলোকে কাজের প্রকৃত ফলাফল পরিমাপ করা হয়। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো আদর্শ মান নির্ধারণ বা মানদণ্ড প্রতিষ্ঠা। এটি সংখ্যা, ওজন, আয়, ব্যয়, সময়, ঘন্টা, একক, পরিমাপ, গ্রেড বা আর্থিক মূল্যের ভিত্তিতে নির্ধারণ করা যেতে পারে। পরিকল্পনা বা আদর্শ মান ই হল নিয়ন্ত্রণের মূল ভিত্তি। এটি ছাড়া নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব হয় না।
উদ্দীপকে মিস্টার রবিন একটি বাইং হাউজ থেকে গাঢ় নীল রঙের জিন্স প্যান্ট সরবরাহের ফরমায়েশ গ্রহণ করেন। এখানে গাড়ো নীল রং এর দ্বারা একটি মানদণ্ড প্রতিষ্ঠা হয়েছে । তাই বলা যায় উদ্দীপকটিতে নিয়ন্ত্রণের আদর্শ মান হল গাড়ো নীল রং এর জিন্স প্যান্ট।