উদ্দীপকে বর্ণিত 'একতা লি.' এর সকল স্তরে কি মানবীয় দক্ষতা সমান? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'একতা লিমিটেড' এর সকল স্তরে মানবীয় দক্ষতা সমান বলে আমি মনে করি। মানুষের সাথে মিশতে পারা এবং মানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করে কাজ আদায় করতে পারার দক্ষতাকে মানবীয় দক্ষতা বলে। এই দক্ষতার মাধ্যমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কর্মকান্ডকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা এই দক্ষতার মাধ্যমে অধস্তন কর্মীদের দ্বারা তার কাজ আদায় করতে পারে। উদ্দীপকে দেখা যাচ্ছে একতা লিমিটেড এর ব্যবস্থাপকদের বিভিন্ন স্তরের দক্ষতা। এখানে লক্ষ্যনীয় প্রতে্্যক স্তরের মানবীয় দক্ষতা সবার সমান। মানবীয় দক্ষতা এমন একটি গুণ যা সকল ব্যবস্থাপকের থাকা উচিত। ব্যক্তি বা একটি দলকে বুঝে তাদের মত করে চিন্তা করে তাদের থেকে কাজ আদায় করা একটি গুরুত্বপূর্ণ কাজ।এর মাধ্যমে সে তার সহকারী বা অধস্তনদের থেকে কাজ আদায় করতে পারবে। তাদের প্রত্যাশা ও সমস্যা বুঝে তাদের মনের উপর প্রভাব সৃষ্টি করতে হয়। উদ্দীপকে মানবীয় দক্ষতাটি সব স্তরেই সমান ভাগ বিরাজ করছে। তাই বলা যায় একতা লি. এর সকল স্তরে মানবীয় দক্ষতা সমান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'একতা লি.' এর সকল স্তরে কি মানবীয় দক্ষতা সমান? তোম…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর