মি. আহনাফ কি ব্যবস্থাপক হিসাবে একজন পেশাজীবী? উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: মিস্টার আহনাফ ব্যবস্থাপক হিসেবে একজন পেশাজীবী নয়। বিশেষায়িত জ্ঞান সম্বলিত কোনো কাজ বা বৃত্তিকে পেশা বলে। কোন কাজকে পেশা বলে তখনই স্বীকৃতি দেয়া হবে যখন তা রাষ্ট্রস্বীকৃত হবে। পেশাগতা আচরণ নিয়ন্ত্রণের জন্য সংস্থা কর্তৃক বিধিবিধানের উপস্থিতি থাকতে হবে। উদ্দীপকে দেখা যায় মিস্টার আহনাফ আলফা লিমিটেডের মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্তৃপক্ষের নীতিমালা অনুসারে তার সহকারীদের নির্দেশনা দেন এবং বাস্তবায়নে সহযোগিতা করেন। একজন ব্যবস্থাপক হিসেবে উক্ত প্রতিষ্ঠানে তার যথেষ্ট মর্যাদা রয়েছে কিন্তু পেশাজীবী হিসেবে নয়। বর্তমানকালে ব্যবস্থাপনায় একটি সুসংবদ্ধ জ্ঞানের সাথে সম্পৃক্ত। সারা বিশ্বজুড়েই ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞানের ব্যাপক প্রসার ঘটেছে। তবে ব্যবস্থাপনা সংক্রান্ত বিধানের জন্য আলাদা কোন সংঘ বা সংস্থা এখনো গঠন করা হয়নি। যা অন্য পেশার ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান।তাই বলা যায় মিস্টার আহনাফ ব্যবস্থাপক হিসেবে একজন পেশাজীবী নয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. আহনাফ কি ব্যবস্থাপক হিসাবে একজন পেশাজীবী? উদ্দীপকের আলোকে তোমার…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর