জনাব শওকত পরবর্তীতে যে পদক্ষেপ গ্রহণ করেন তা পরিকল্পনার কোন নীতির প্রতিফলন ঘটায়? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: জনাব শওকত পরবর্তীতে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা নমনীয়তার নীতির প্রতিফলন ঘটায়। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য পরিবর্তন এনে সিদ্ধান্ত গ্ৰহণের নীতিকেই নমনীয়তার নীতি বলে।ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান হতে শুরু করে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এই নীতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নীতি একটি প্রতিষ্ঠানকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে শিখায়। উদ্দীপকে দেখা যায় জনাব শওকত একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তার এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছেন। বর্ষা মৌসুমে স্কুলের জায়গা নদীতে বিলীন হয়ে যায়। ফলে তিনি স্কুলের জায়গা পরিবর্তনে সিদ্ধান্ত নেন এবং মৌসুম শেষ হলে নির্মাণ কাজ শুরুর পদক্ষেপ গ্রহণ করেন। জনাব শওকত হঠাৎ প্রতিকূল পরিবেশের সম্মুখীন হন।এতে তিনি বিচলিত না হয়ে তার পরিকল্পনায় পরিবর্তন আনেন। পরিবেশ সব সময় অনুকূলে থাকে না। প্রতিষ্ঠানকে চালিয়ে নিতে সিদ্ধান্তে পরিবর্তন এনে প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়।যা উদ্দীপকে জনাব শওকত করেছেন। তাই আমি মনে করি জনাব শওকত নমনীয়তার নীতি অনুসরণ করে পরবর্তীতে অন্য পদক্ষেপ গ্রহণ করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব শওকত পরবর্তীতে যে পদক্ষেপ গ্রহণ করেন তা পরিকল্পনার কোন নীতির প…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর