উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ কর্মীদের মনোবল উন্নয়নে কতটুকু সহায়ক বলে তুমি মনে কর? মতামত দাও
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ কর্মীদের মনোবল বৃদ্ধিতে অনেক সহায়ক বলে আমি মনে করি। একটি প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়াকে পদ পরিবর্তন বা পদ আবর্তন বলে। উদ্দীপকে দেখা যায়, মিস্টার রাইসুল 'ইউনিক লেদারস ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের এক পদ থেকে অন্য পদে স্থানান্তর করে অভিজ্ঞ তত্ত্বাবধায়কের মাধ্যমে বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেন। এতে কর্মীদের দক্ষতা বৃদ্ধির সাথে মনোবল ও মানসিক অবস্থার উন্নতি ঘটে। পদ আবর্তনের ফলে কর্মীরা বিভিন্ন কর্মপরিবেশে কাজ করার সুযোগ পায়। ফলে একই অফিসে কাজ করে একঘেয়েমিতা আসেনা। বিভিন্ন কর্মপরিবেশে বিভিন্ন রকমের মানুষের সাথে মিশে কর্মী আন্তঃব্যক্তিক দক্ষতা অর্জন করে। তাই বলা যায় উদ্দীপকে উল্লেখিত প্রশিক্ষণ পদ্ধতি অর্থাৎ পদ আবর্তন পদ্ধতি কর্মীর মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ কর্মীদের মনোবল উন্নয়নে কতটুকু সহায়ক ব…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর