উদ্দীপকে উল্লিখিত মি. জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো কোন ধরনের ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোটি সরলরৈখিক। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্বরেখা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় হতে সরলরেখা আকারে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিগণ নিজ নিজ ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের উপর অতিমাত্রায় ক্ষমতাবান হন। অদস্তনরা বিনা দ্বিধায় ঊর্ধ্বতনের আদেশ মানতে বাধ্য থাকে। উদ্দীপকে মি. জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোতে দেখা যাচ্ছে যে, তিনি প্রতিষ্ঠানের সবোর্চ্চ পর্যায়ে আছেন। তার নিচে অন্য ব্যবস্থাপকরা অবস্থান করছে। কর্তৃত্ব রেখাটি সরলরেখা অবস্থায় আছে। তাই বলা যায়, মিস্টার জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোটি সরলরৈখিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো কোন ধরন…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর