“সাংগঠনিক কাঠামোর যে পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটির শৃঙ্খলা ও কাজের মান বেড়েছে” উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো কার্যভিত্তিক কাঠামোতে পরিবর্তন করায় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও কাজের মান বৃদ্ধি পেয়েছে। যে সংগঠন কাঠামোতে কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে তার দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের ওপর অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এই কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রত্যেকটি বিভাগে বিশেষজ্ঞ নিযুক্ত থাকে। ফলে কাজ দ্রুত সময়ে কম ভুল ক্রুটির মাধ্যমে সম্পন্ন হয়। উদ্দীপকে দেখা যায় মিস্টার আরাফ তার প্রতিষ্ঠানের কাজের মান বৃদ্ধির জন্য সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনেন। কাজের প্রকৃতি অনুযায়ী প্রতে্্যক বিভাগে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিলেন। বর্তমানে প্রতিষ্ঠানে শৃঙ্খলা আসে এবং কাজের মান বৃদ্ধি পায়।কার্যভিত্তিক বিভাগীয় করণের ফলে প্রতিষ্ঠানে এই শৃঙ্খলা আসে। বৃহদায়তন প্রতিষ্ঠানে এ ধরনের সংগঠন কাঠামো অধিক ব্যবহৃত হয়। কার্যভিত্তিক সংগঠনের মাধ্যমে স্ব-স্ব কার্যক্ষেত্রে বিশেষজ্ঞের জ্ঞান প্রয়োগ হয়।ফলে অপচয় হ্রাস পায়। বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ায় কাজে ভুল ক্রটি কম হয় এবং কাজে শৃঙ্খলা বজায় থাকে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানে কার্যভিত্তিক সংগঠনের ফলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও কাজের মান বৃদ্ধি পেয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“সাংগঠনিক কাঠামোর যে পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটির শৃঙ্খলা ও কাজের ম…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর