মি. জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোকে সাময়িক সংগঠন বলার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: মিস্টার জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোকে সামরিক সংগঠন বলা সম্পূর্ণ যৌক্তিক। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তর হতে সরলরেখা আকারে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিগণ নিজ নিজ ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের উপর অতিমাত্রায় ক্ষমতাবান হন। সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠনের সাথেও তুলনা করা হয়। উদ্দীপকে মিস্টার জায়েদের প্রতিষ্ঠানের কাঠামো দেখে বোঝা যায় যে এটি একটি সরলরৈখিক সংগঠন। কারণ কাঠামোটিতে মি. জায়েদ সবোর্চ্চ পর্যায়ে আছেন এবং তার নিচে অন্যান্য ব্যবস্থাপকরা সরলরৈখিক আকারে অবস্থান করছে। সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করার কারণ হলো সামরিক সংগঠনে আদেশদানের সরলরৈখিক গতিরেখার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয় এবং উধ্বর্তনের আদেশ অধস্তনরা বিনা দ্বিধায় মানতে বাধ্য থাকে।এরূপ সংগঠন কাঠামোতে আদেশ দান ও তা পালনে অনুরূপ নীতিমালার অনুসরণ করা হয়। উদ্দীপকে মি. জায়েদ প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে আছেন। তার গৃহীত সিদ্ধান্ত তার অধস্তনরা বিনা দ্বিধায় মানতে বাধ্য। তাই বলা যায়, মিস্টার যায়েদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে সামরিক সংগঠন বলা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোকে সাময়িক সংগঠন বলার যৌক্…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর