উদ্দীপকে মি. সিয়াম আহমেদ কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিস্টার সিয়াম আহমেদ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন। যে নেতৃত্ব কৌশলে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কূক্ষিগত করে রাখে এবং নিজের ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে।এমন নেতৃত্বে নেতা অন্যদের সাথে পরামর্শ করার কোন প্রয়োজন বোধ করে না। অধস্তনদের ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করে। উদ্দীপকের মিস্টার সিয়াম আহমেদ একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রাতিষ্ঠানিক বিভিন্ন লক্ষ্য অর্জনে কর্মীদের দিক-নির্দেশনা দেন যা পালনে কর্মীরা বাধ্য থাকে।তিনি সিদ্ধান্ত গ্রহনে কর্মীদের মতামত প্রকাশের সুযোগ দেন না।তার এই নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় মি. সিয়াম আহমেদ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. সিয়াম আহমেদ কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর