প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কোন ধরনের নেতৃত্ব অধিক যৌক্তিক বলে তুমি মনে কর? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য গণতান্ত্রিক নেতৃত্ব অধিক যৌক্তিক বলে আমি মনে করি যে নেতৃত্বে নেতা গণতান্ত্রিক মানসিকতার হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের থেকে মতামত নেয় এবং তাদের পরামর্শ গ্রহণ করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে কর্মীদের ইচ্ছা-অনিচ্ছা,আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব প্রদান করা হয়।ফলে প্রতিষ্ঠানের লক্ষ্যর্জন সহজ হয়। উদ্দীপকে মিস্টার সিয়াম প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দিচ্ছেন। ফলে প্রশাসনের প্রতি কর্মীদের অসন্তোষ বৃদ্ধি পায় এবং উৎপাদন হ্রাস পেতে থাকে। এই নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধস্তন্দের সামনের দিকে এগিয়ে নিতে আগ্রহী থাকে।নেতা একক সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেও তা করেনা; বরং সকলের মতামতকে প্রাধান্য দেয়।ফলে কর্মীদের কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং মনোবল বৃদ্ধি পায়। কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করতে পারে।প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে আরও উদ্যমী হয়।যা স্বৈরতান্ত্রিক নেতৃত্বে সম্ভব নয়।তাই বলা যায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য গণতান্ত্রিক নেতৃত্ব অধিক যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কোন ধরনের নেতৃত্ব অধিক যৌক্…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর