আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব ইমনের নেতৃত্বকে মূল্যায়ন কর।
উত্তর: আদর্শ নেতার গুণাবলীর আলোকে জনাব ইমনের নেতৃত্ব প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো-মন্দ,উৎসাহ- আগ্রহ বিশেষ বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয়ে থাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের লক্ষ্যর্জনের জন্য কর্মীদের নিকট হতে উত্তম সহায়তা লাভের উপর অধিক গুরুত্ব প্রদান করে। উদ্দীপকে দেখা যায় জনাব ইমন ওসান লিমিটেড এর ব্যবস্থাপক। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের সাথে পরামর্শ করেন। তিনি আবেগের বসে কোন কাজ না করে প্রতিষ্ঠান ও কর্মীর স্বার্থকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন। তার নেতৃত্ব কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। কর্মীকেন্দ্রিক নেতৃত্বে নেতা কর্মীদের মতামতকে গুরুত্ব দেয়।এতে প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিষ্ঠানকে তাদের নিজেদের ভেবে স্বাচ্ছন্দে কাজ করতে পারে। কর্মীদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। তাই বলা যায় আদর্শ নেতার গুণাবলীর আলোকে জনাব ইমনের নেতৃত্ব প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব ইমনের নেতৃত্বকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর