পরবর্তীতে হেনরি ফেয়লের যে নীতি সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে পেরেছে বলে তুমি মনে কর উদ্দীপকে আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: পরবর্তীতে হেনরি ফেয়লের একতাই বল নীতি উদ্দীপকের প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানে কর্মরত সব ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকেই একতাই বল নীতি বলে।এই এই নীতি অনুযায়ী ব্যবস্থাপনা এমন ভাবে পরিচালিত হবে যাতে নিয়োজিত কর্মীবৃন্দ এবং তাদের কর্মধারার মধ্যে ঐক্য সৃষ্টি হয়,ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যেকোনো সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। উদ্দীপকের হাসি ডায়মন্ড এন্টারপ্রাইজের কর্ণধার। তিনি প্রতিষ্ঠান সকল স্তরের কর্মীদের কার্যসম্পাদনে যাতে কোন সমস্যা না হয় সেজন্য বিভিন্ন বিভাগ ওউপবিভাগের মধ্যে এবং একে অন্যের সাথে যোগসূত্র স্থাপনের সহায়তা করেন। ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল স্তরের কর্মীদের সর্বদা সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কর্মীরা সম্মিলিত ও ঐক্যবদ্ধ ভাবে কাজ না করলে সুষ্ঠু ও সুন্দরভাবে লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না।যে কোন প্রতিষ্ঠানে লক্ষ অর্জন করার জন্য কর্মীদের মধ্যে সুসম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে মিস্টার হাসিব সকল স্তরের কর্মীদের কার্য সম্পাদনে যাতে কোন সমস্যা না হয় সেজন্য বিভিন্ন বিভাগ ও বিভাগের মধ্যে এবং একে অন্যের সাথে যোগসূত্র স্থাপনে সহায়তা করেন, মিস্টার হাসিবের এই পদ্ধতিটি হেনরি ফেয়লের একতাই বল নীতির সাথে সাদৃশ্যপূর্ণ।সুতরাং বলা যায় যে পরবর্তীতে হেনরি ফেয়লের একতাই বল নীতি সিদ্ধান্তের বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে পেরেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পরবর্তীতে হেনরি ফেয়লের যে নীতি সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর