ঊত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে জনাব করিম এই বিশেষ পরিস্থিতিতেও ভালো অবস্থানে আছে উদ্দীপকের আলোকে তার যথার্থতা বিশ্লেষণ কর ।
উত্তর: উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে জনাব করিম এই বিশেষ পরিস্থিতিতেও ভালো অবস্থানে আছেন. ভবিষ্যৎ অনিশ্চিত, যেকোনো সময় পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আশাকেই নমনীয়তা বলে . এই অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে ব্যবসায়ীদের টিকে থাকার জন্য নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ন. উদ্দীপকে জনাব করিম জনাব আমাদের পুরান ঢাকায় বাইসাইকেলে শোরুম আছে. তারা উভয়ের নগদে ও এক মূল্যে সাইকেল বিক্রি করতেন. বর্তমান করোনা পরিস্থিতিতে সাইকেলের বিক্রি ব্যাপকভাবে হ্রাস পায়. এমন অবস্থায় পরিকল্পনায় কিছু পরিবর্তন আনেন. তিনি নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও সাইকেল বিক্রি শুরু করেন. এবং তিনি অনলাইনেও সাইকেল বিক্রির ব্যবস্থা করেন .ফলে তার বিক্রি আগের চেয়ে ভালো হয়. অন্যদিকে, জনাব সামাদ এ ধরনের কোন উদ্যোগ নেন নি ফলে তার বিক্রিও অনেক কম. পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলার জন্য তৎক্ষণাৎ সিদ্ধান্তে পরিবর্তন আনা খুবই গুরুত্বপূর্ণ. উদ্দীপকের জনাব করিম করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য তৎক্ষণাৎ তার বিক্রয় পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসেন. এবং শুধুমাত্র নগদে সাইকেল ছাড়া তিনি কিস্তিতে এবং অনলাইনে সাইকেল বিক্রয় শুরু করেন. পরিবর্তিত পরিস্থিতিতে তৎক্ষণাৎ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারার কারণেই জনাব করিমের বিক্রয় বাড়ে এবং ব্যবসায়ী কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় না. জনাব করিমের এ ধরনের পদক্ষেপ নমনীয়তার সাথে মিলে যায় .তাই বলা যায় যে, উত্তম পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের কারণে জনাব করিম এই বিশেষ পরিস্থিতিতেও ভালো অবস্থানে আছেন.
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ঊত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে জনাব করিম এই বিশেষ পরিস্থিতিত…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর