চিত্রিত উদ্দীপকের 'খ' স্থানে ব্যবস্থাপনার কোন কাজ রয়েছে? এ কাজটিকে ব্যবস্থাপনার ভিত্তি বলা হয় কেন? - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের খ স্থানে ব্যবস্থাপনার সংগঠন কাজটি রয়েছে। একদল জনগোষ্ঠী যারা কোনো বিশেষ কাজ সম্পাদন এর জন্য একত্রিত হয়ে কাজ করে তাদের সংগঠন বলে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং তাদের দ্বারা ব্যবহারকৃত অমানবীয় উপাদান যেমন কাঁচামাল যন্ত্রপাতি ভূমি ইত্যাদি একত্রীকরণ ও সমন্বিত করা সংগঠনের অন্তর্ভুক্ত। উদ্দীপকের খ চিত্রে সংগঠন হবে।সংগঠন ব্যবস্থাপনার ২য় ধাপ।সংগঠন কে ব্যবস্থাপনার ভিত্তি বলা হয় কারণ,পরিকল্পনা কে বাস্তবায়নের জন্য সংগঠন এর মাধ্যমেই উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা হয় এবং উপকরণাদি কর্মী দের মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে দায়িত্ব ও কর্তৃত্ব বণ্টন করা হয়।সংগঠন এর সুষ্ঠ ব্যাবহার ব্যতীত কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব না।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
চিত্রিত উদ্দীপকের 'খ' স্থানে ব্যবস্থাপনার কোন কাজ রয়েছে? এ কাজটিকে…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর