জনাব আশিক প্রথমত হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আশিক প্রথমত হেনরি ফেয়লের কর্যবিভাজন নীতি অনুসরণ করেছেন। নির্ধারিত লক্ষে পৌঁছানোর জন্য কর্মীর দক্ষতা এবং কাজের প্রকৃতি অনুযায়ী কাজকে বিভিন্ন ভাবে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়াকই কার্যবিভাজন বলে।প্রতিষ্ঠানের কর্যাবলিকে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুসারে বণ্টন করা হলো কর্যবিভাজনের নীতি। উদ্দীপকে,জনাব আশিক একটি খ্যাতনামা গার্মেন্টস কোম্পানির নতুন একটি ইউনিটের ব্যাবস্থাপক নিয়োজিত হয়েছেন।তিনি প্রথমে তার প্রতিষ্ঠানে যে সকল কাজ রয়েছে তা চিহ্নিত করে কাজের প্রকৃতি অনুসারে সেগুলোকে কতগুলো প্রধান ভাগে ভাগ করেন এবং বিভিন্ন বিভাগ - উপবিভাগ প্রতিষ্ঠা করেন।এরপর যেখানে যে দক্ষতার জনশক্তি প্রয়োজন তা নিয়োগ দিয়ে তাদের দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দান।জনাব আশিকের কাজ গুলো কর্যবিভাজন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায় যে, উদ্দীপকে জনাব আশিক প্রথমত হেনরি ফেয়লের কর্যবিভাজন নীতি অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আশিক প্রথমত হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর