উদ্দীপক অনুযায়ী ব্যবস্থাপনার কোন নীতি বাস্তবায়নের কারণে প্রতিষ্ঠানের সফলতা এসেছে বলে তুমি মনে কর- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী ব্যাবস্থাপনার শৃঙ্খলার নীতি বাস্তবায়নের জন্যই প্রতিষ্ঠানে সফলতা আসে। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই শৃঙ্খলার নীতি বলা হয়।প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত দায়িত্ব অর্পণ করতে হবে। ফলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে শৃঙ্খলা লাভ করবে।যে প্রতিষ্ঠানে শৃঙ্খলা নেই সেই প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। উদ্দীপকে,জনাব আশিক একটি খ্যাতনামা গার্মেন্টস কোম্পানির নতুন একটি ইউনিটের ব্যাবস্থাপক নিয়োজিত হয়েছেন।তিনি প্রথমে তার প্রতিষ্ঠানে যে সকল কাজ রয়েছে তা চিহ্নিত করে কাজের প্রকৃতি অনুসারে সেগুলোকে কতগুলো প্রধান ভাগে ভাগ করেন এবং বিভিন্ন বিভাগ - উপবিভাগ প্রতিষ্ঠা করেন।এরপর যেখানে যে দক্ষতার জনশক্তি প্রয়োজন তা নিয়োগ দিয়ে তাদের দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেন।এমনকি তিনি অন্যান্য উপকরণ ও যথাস্থানে স্থাপন করেন।এতে তার ইউনিট অত্যন্ত সুশৃঙ্খভাবে পরিচালিত হচ্ছে। উদ্দীপকে শৃঙ্খলার নীতি প্রতিষ্ঠিত হওয়ার কারণে প্রতিষ্ঠানে কাজ করা সহজ হবে,শৃঙ্খলা আসবে এবং সহজে নির্ধারিত লক্ষে পৌঁছে সফলতা অর্জন করা সহজ হবে।কারণ শৃঙ্খলা নীতির মূল লক্ষ হলো প্রতিষ্ঠানে কর্মরত কর্মী দের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করা।তাই বলা যায় যে,উদ্দীপক অনুযায়ী ব্যাবস্থাপনার শৃঙ্খলার নীতি বাস্তবায়নের জন্যই প্রতিষ্ঠানে সফলতা আসে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী ব্যবস্থাপনার কোন নীতি বাস্তবায়নের কারণে প্রতিষ্ঠা…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর