উদ্দীপকে জনাব আরিফের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা কর । -
উত্তর: উদ্দীপকে জনাব আরিফের নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।স্বৈরাচারী নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা নেতার হাতেই কেন্দ্রীভূত থাকে, এই নেতারাও একনায়ক। তারা অধস্তনদের কোনওরকম পরামর্শ বা উদ্যোগকে প্রশ্রয় দেন না।স্বৈরতান্ত্রিক নেতৃত্ব নেতা নিজেকে সকল ক্ষমতার অধিকারী মনে করেন। তিনি অধস্তনদের কোন প্রকার মতামত। | গ্রহণ না করে একাই সকল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অধস্তনদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য করেন। তিনি অধস্তনদের বল প্রয়ােগ, আদেশ এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করেন। এরূপ নেতা ক্ষমতা আঁকড়ে ধরেন এবং কতৃত্ব হস্তান্তরে সম্পূর্ণরূপে নারাজ থাকেন।উদ্দীপকে জনাব আরিফ মিলিনিয়াম প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামক একটি কার্টন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক।তিনি তার বিক্রয় বৃদ্ধির জন্য সবসময় কর্মী দের বকা দেন,কোনো সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত নেন না এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা করেন।জনাব আরিফের নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায় যে,উদ্দীপকে জনাব আরিফের নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরিফের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা কর । -
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর