অধিক যোগ্যতাসম্পন্ন কর্মী সংগ্রহে বাহ্যিক উৎস উত্তম – উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: অধিক যোগ্যতা সম্পন্ন কর্মী সংগ্রহে বাহ্যিক উৎস উত্তম কথাটি যথার্থ। প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী সংগ্রহ করা হলে উক্ত উৎস কে বাহ্যিক কর্মী সংগ্রহের উৎস বলা হয়। যেমন: চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি নিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এই পদ্ধতি থেকে অধিক কর্মী সংগ্রহ করা হয়। উদ্দীপকে জনাব জামিল চৌধুরী একটি গার্মেন্টস ফ্যাক্টরির মানবসম্পদ ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের কোন পদ শূন্য হলে তিনি শুধু সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হতে পদ পূরণ করেন। এতে করে অনেক অযোগ্য কর্মীও নিয়োগ পেয়ে যায়। উক্ত সমস্যা সমাধানে তিনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন পরীক্ষায় মাধ্যমে শূন্য পদ পূরণের জন্য কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেন। এতে করে আগের থেকে অনেক বেশি যোগ্য ও দক্ষ কর্মী প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে। কর্মী সংগ্রহের দুটি উৎসের মধ্যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম। কারণ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে কর্মীরা মালিকের প্রতি আনুগত্য থাকে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে কর্মীর যোগ্যতা অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে সর্বোচ্চ দক্ষ এবং যোগ্য কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হয়। এর ফলে প্রতিষ্ঠান বেশি দক্ষ এবং যোগ্য কর্মী পায় যা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে বেশি সহায়তা করে। তাই বলা যায় যে, অধিক যোগ্যতা সম্পন্ন কর্মী সংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎসই উত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
অধিক যোগ্যতাসম্পন্ন কর্মী সংগ্রহে বাহ্যিক উৎস উত্তম – উদ্দীপকের আলো…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর