উদ্দীপকে জনাব সৈকত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপের সাহায্যে বিক্রয় কম হওয়ার কারণ চিহ্নিত করেছেন? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে জনাব সৈকত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আদর্শ মনের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ধাপের সাহায্যে বিক্রয় কম হওয়ার কারণ চিহ্নিত করেছেন। আদর্শ মনের সাথে সম্পাদিত কাজের তুলনা করা নিয়ন্ত্রণের তৃতীয় ধাপ।প্রতিষ্ঠানের গৃহীত আদর্শ মানের সাথে প্রকৃত কার্য ফলের তুলনা করার প্রক্রিয়া কে আদর্শ মনের সাথে সম্পাদিত কাজের তুলনা বলা হয়।এই তুলনার মাধ্যমে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শ মান অনুযায়ী কাজে বিচ্যুতি আছে কিনা সেটা নির্ণয় করা হয় এবং বিচ্যুতি থাকলে তার পরিমাণ নির্ধারণ করা যায়। উদ্দীপকে জনাব সৈকত একটি সনামধন্য সাবান শিল্পের বিক্রয় ব্যাবস্থাপক।তিনি তার ইউনিটে মাসিক বিক্রয় টার্গেট ১লক্ষ একক নির্ধারণ করেন এবং সে অনুযয়ী বিক্রয় কর্মী দের নির্দেশনা দেন।নির্দিষ্ট সময় পর দেখা যায় যে ৩০,০০০ একক কম বিক্রি হয়েছে।এখানে প্রতিষ্ঠানের বিচ্যুতির পরিমাণ ৩০,০০০ একক।উক্ত বিচ্যুতির পরিমাণ নির্ণয়ের জন্য নিয়ন্ত্রণের পদ্ধতি আদর্শ মনের সাথে সম্পাদিত কার্য ফলের তুলনা করে নির্ণয় করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সৈকত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপের সাহায্যে বিক্রয…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর