জনাব রাইয়ান উৎপাদন ও বিক্রয় বিভাগের যে ধরনের সংগঠন কাঠামো তৈরি করলেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব রাইয়ান উৎপাদন ও বিক্রয় বিভাগের জন্য কার্যভিত্তিক সংগঠন কাঠামো তৈরি করেছেন। প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজে প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগের ভাগ করে একের বিভাগের কর্তৃত্ব ভার ও দায়িত্ব এক একজন বিশেষজ্ঞের উপর দেওয়াকে কার্যভিত্তিক সংগঠন বলা হয়। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায়ী পরিবেশে কাজের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পেয়েছে। ফলে উৎপাদন, বন্টন ও অন্যান্য ব্যবসায়ী কার্যক্রমের সব ক্ষেত্রে বিশেষজ্ঞ তার নীতি বাস্তবে রূপায়িত হচ্ছে। আর এই নীতিকেই কার্যভিত্তিক সংগঠন বলা হয় ।উদ্দীপকের জনাব রাইয়ান একটি রপ্তানি মুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান এর মুখ্য নির্বাহী ।তার প্রতিষ্ঠানের প্রতিটি বড় বিভাগে প্রধান নির্বাহিকে সহযোগিতা করার জন্য একজন বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন। তিনি লক্ষ করলেন তার প্রতিষ্ঠানে বিশেষজ্ঞগণ প্রধান নির্বাহী কর্তৃক উপেক্ষিত হয় এবং তাদেরকে কোন দায়িত্ব পালন করতে দেওয়া হয় না। এজন্য তিনি উৎপাদন ও বিক্রয় বিভাগের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞদের নির্বাহী হিসেবে দায়িত্ব প্রদান করলেন। এতে তিনি আগের চেয়ে ভালো ফলাফল পাচ্ছেন। উদ্দীপকের বর্তমান সংগঠন কাঠামোটি হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এই সংগঠনের মূল মন্ত্র হল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজ বিভাগের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন এবং তাকে অন্যের দ্বারস্থ হতে হবে না। এরূপ সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানে বিশেষায়নের সুযোগ ও সৃষ্টি হয়ে থাকে ।এই ধরনের সংগঠনে একই ধরনের কাজ করতে গিয়ে কর্মী বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায় এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়িত হয়, তাই বলা যায় যে জন ইব্রাহিয়ান উৎপাদন ও বিক্রয় বিভাগের জন্য যে কার্যভিত্তিক সংগঠন কাঠামো তৈরি করেছেন তা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রাইয়ান উৎপাদন ও বিক্রয় বিভাগের যে ধরনের সংগঠন কাঠামো তৈরি কর…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর