উদ্দীপকে জনাব রাইয়ান প্রথমে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন গঠন করেছিলেন,
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেয়া হয় তাকে সরলরখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। এরূপ সংগঠনে লাইন কর্মকর্তাগণ করণীয় কাজ এবং উপদেষ্টাগণ চিন্তনীয় কাজের সাথে জড়িত থাকেন ।
উদ্দীপকের জনাব রাইয়ান একটি রপ্তানি মুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী। তার প্রতিষ্ঠানে প্রতিটি বড় বিভাগের প্রধান নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ কর্মী কর্মরত রয়েছে। নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ নিয়োগ করার এই পদ্ধতিটি সরলরৈখিক ও কর্মী সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে, উদ্দীপকের জনাব রাইয়ান প্রথমে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন গঠন করেছিলেন ।