উদ্দীপকে জনাব শাহীন প্রথমত সংগঠন কাঠামো তৈরির কোন মূলনীতি অনুসরণ করেছেন? - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শাহীন প্রথমত সংগঠন কাঠামো তৈরিতে বিশেষায়নের নীতি অনুসরণ করেছেন।বিশেষায়নের নীতি বলতে বোঝায় প্রতিষ্ঠানের প্রত্যেকটি কর্মী বা বিভাগ যেন বিশেষ বিষয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায় তা নিশ্চিত করা। এ ধরনের সুযোগের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা বেড়ে যায়। উদ্দীপকে জনাব শাহীন একটি নতুন বৃহদায়তন গার্মেন্টস কারখানা করার লক্ষ্যে সংগঠন কাঠামো তৈরি করেছেন। তিনি এমনভাবে সংগঠন কাঠামো সাজাচ্ছেন যাতে প্রত্যেকটি কর্মী একটি নির্দিষ্ট কাজে পারদর্শী হয়ে ওঠে। এক্ষেত্রে তিনি যে বিষয়ে গুরুত্ব প্রদান করেছেন তা বিশেষায়নের নীতির সাথে সাদৃশ্য। সুতরাং বলা যায় যে উদ্দীপকে জনাব শাহীন প্রথমত সংগঠন কাঠামো তৈরিতে বিশেষায়নের নীতি অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব শাহীন প্রথমত সংগঠন কাঠামো তৈরির কোন মূলনীতি অনুসরণ কর…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর