একতা ইন্ডাস্ট্রিজে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে একতা ইন্ড্রাস্ট্রিজ এ গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদস্যদের সাথে আলাপ আলোচনা করা হয় এতে কর্মীদের সতঃস্ফূর্ততা বজায় থাকে। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদের যোগ্য ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেতে সমর্থ হন। উদ্দীপকে আমরা দেখতে পাই, একতা ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মিস তাহসিন একজন ব্যবস্থাপক। তিনি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কার্য সংশ্লিষ্ট কর্মীদের মতামত নেন। যেহেতু মি. তাহসিন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কর্মীদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন,এই থেকে বোঝা যায় যে একতা ইন্ডাস্ট্রিজ এ গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
একতা ইন্ডাস্ট্রিজে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর