উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি অনুসরণ করে সময়ের সাথে তাল মিলাতে সক্ষম হয়েছে বলে তুমি মনে কর? যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যটি অনুসরণ করার কারনে সময় এর সাথে তাল মিলাতে সক্ষম হয়েছে। পরিকল্পনা হলো ভবিষ্যতের কাজের অগ্রিম নকশা। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উত্তম পরিকল্পনার কোন বিকল্প নেই। একটি উত্তম পরিকল্পনায় কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যার মধ্যে নমনীয়তা বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন আনার সুযোগ রাখাকে নমনীয়তা বলে। যেকোনো পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে তাই এটি এমনভাবে প্রণয়ন করা উচিত যাতে প্রয়োজনীয় পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করা যায়। উদ্দীপকে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ৫ লক্ষ পিস সাধারণ এলইডি টিভি রপ্তানি সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয় কিন্তু ২০১৭ সালে স্মার্ট টিভির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এলইডি টিভি উৎপাদন ও রপ্তানি বাদ দিয়ে স্মার্ট টিভি উৎপাদন ও বিপণন এর সিদ্ধান্ত নেয়। পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের ফলে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য পরিকল্পনার মধ্যে পরিবর্তন আনা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ও তার পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের পরিকল্পনার মধ্যে পরিবর্তন আনে তাই তারা সময়ের সাথে তাল মেলাতে সক্ষম হয় তাই বলা যায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনায় নমনীয়তার বৈশিষ্ট্যের কারণে সময়ের সাথে তাল মিলাতে সক্ষম হয়েছে।ে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি অনুসরণ করে সময়ের…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর