উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘন মতামত প্রদানে কারণ বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও ।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির লঙ্ঘন মতামত প্রদানে বিলম্বের কারণ বলে আমি মনে করি। আদেশের ঐক্য নীতির মূল কথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে একই সময়ে শুধু একজন ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ পাবে এবং তাকে মেনে চলবে। কর্মী কাজের জন্য শুধুমাত্র একজন বস বা উর্ধ্বতন এর কাছে জবাবদিহি করবেন এবং তার নির্দেশ মেনে চলবে। দ্বৈত অধীনতা বা একাধিক নির্বাহীর অধীনে থেকে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। তাছাড়া একাধিক কাজ একত্র সম্পাদন করা একজনের পক্ষে সম্ভব হয় না। এতে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়ে বাধাগ্রস্থ হয়। তাই হেনরি ফেয়ল বলেছেন, দ্বৈত অধীনতা পরিহার করা উচিত। উদ্দীপকে আমরা দেখতে পাই শারমিন শার্ট নামক গার্মেন্টসে চেয়ারম্যানের নির্দেশে মহাব্যবস্থাপক এক সপ্তাহের জন্য অফিসিয়াল কাজে সিঙ্গাপুর চলে যান।টিম লিডার এর অনুপস্থিতির কারণে বাকি দুইজন সদস্য নির্ধারিত সময়ে অগ্নিকাণ্ডের বিষয়ে কারণ অনুসন্ধান পূর্বক মতামত দিতে পারেনি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘন মতামত প্রদানে কারণ বলে তুমি মন…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর