অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কোন ধরনের সংগঠন উদ্ভূত হয়েছে? ব্যাখ্যা কর
উত্তর: অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কমিটি সংগঠন উদ্বুদ্ধ হয়েছে। কতিপয় ব্যক্তির উপর বিশেষ কোন কাজের বা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করে যে সংগঠন তাকে কমিটি সংগঠন বলে। কমিটিকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। যেমন -টিম, বোর্ড, পর্ষদ, কমিশন, কাউন্সিল, ইউনিট,টাস্কফোর্স ইত্যাদি। কাজ সম্পাদনের জন্য কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মতামত বিনিময় করেন। শুধু কমিটির দায়িত্ব পালনই এর কোন সদস্যের মুখ্য কাজ নয়। প্রত্যেক সদস্য নিজ নিজ প্রাতিষ্ঠানিক দায়িত্বে নিয়োজিত থাকেন যা তাদের প্রধান কাজ। সাধারণত জরুরী বা বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য কমিটি গঠন করা হয়। কমিটির স্থায়িত্ব সাধারণত অল্পসময়ের জন্য হয়ে থাকে। কোন বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটির সব সদস্য পারস্পরিক আলাপ আলোচনা এবং বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে চেষ্টা করেন। উদ্দীপকে শারমিন শার্ট নামক গার্মেন্টসে একটি অগ্নিকাণ্ড ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সাত দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান পূর্বক মতামত দেওয়ার জন্য প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপক দায়িত্ব দেওয়া হয়। এখানে একটি সমস্যা সমাধানের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাই বলা যায় যে শারমিন শার্ট গার্মেন্টসে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কমিটির সংগঠন উদ্ভুত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কোন ধরনের সংগঠন উদ্ভূত হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর