কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই মি, হারদার এর প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা অর্জনের মূল কারণ" - তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই মি. হালদার এর প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের মূল কারণ। প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী বিভাগ তৈরি করে প্রতিটি বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীকে দেওয়া হয় যে সংগঠন পদ্ধতিতে তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এ ধরনের সংগঠনে বিশেষজ্ঞ কর্মীদের উপদেষ্টা না করে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে বিশেষজ্ঞ কর্মী সার্বিক দায়িত্বে থাকায় প্রাতিষ্ঠানিক কাজ দক্ষতার সাথে দ্রুত সম্পন্ন হয়ে থাকে। এরূপ সংগঠনকে প্রতিটি বিভাগকে অন্যান্য বিভাগের সাথে কাজ করতে হয় ফলে বিভাগগুলোর কর্মীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ হয়। কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট থাকলে কর্মীদের কাজে উৎসাহ পান। এরূপ সংগঠনে বিশেষায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মীদের যোগ্যতার উপর ভিত্তি করে দায়িত্ব দেওয়া হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই মি.হালদার কাজগুলোকে কাজের প্রকৃতি অনুযায়ী পৃথক করে নেন। এরপর সংশ্লিষ্ট কাজেও বিজ্ঞ ব্যক্তিদের বিভিন্ন বিভাগের দায়িত্বে নিয়োজিত করেন। কার্যভিত্তিক সংগঠন এর মাধ্যমে প্রতিষ্ঠানের সকল মানবীয় ও বস্তুগত উপকরণে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। তাছাড়া সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে বসানো যায়। যার ফলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হয়। তাই বলা যায় যে কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই মি. হালদারের প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রার জন্য মূল কারণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই মি, হারদার এর প্রতিষ্ঠানে লক্ষ্য…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর