মি. হালদার ব্যবস্থাপনার কোন স্তরের প্রতিনিধিত্ব করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি হালদার ব্যবস্থাপনার উচ্চ স্তরের প্রতিনিধিত্ব করছেন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে নির্বাহীরা ব্যবস্থাপনার উচ্চ স্তরের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ লক্ষ্য ও কৌশল নির্ধারণ পূর্ব আনুমান, অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য সর্বোচ্চ স্তরে নির্বাহীদের নিয়ে গঠিত স্তরকে উচ্চ স্তরে ব্যবস্থাপনা বলে। এই স্তরকে প্রশাসনিক স্তরও বলা হয়ে থাকে। প্রতিষ্ঠানে চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ,প্রতিষ্ঠানের সচিব, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক,এই স্তরের অন্তর্গত। উচ্চস্তরে নির্বাহী বা ব্যবস্থাপকরা সাধারণত মানসিক ও বুদ্ধি ভিত্তিক কাজ বেশি মাত্রায় করে থাকেন। উদ্দীপকে মিস্টার হালদার বছরের শুরুতে প্রতিষ্ঠানের সফলতা ও দুর্বলতা বিশ্লেষণ করে বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। কাজগুলোকে কাজের প্রকৃতি অনুযায়ী পৃথক করে নেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিদের ভিন্ন ভিন্ন বিভাগের দায়িত্বে নিয়োজিত করেন। এসব কাজের মাধ্যমে তিনি পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন এর সঙ্গে যুক্ত। তাই বলা যায়, মিস্টার হালদার ব্যবস্থাপনার উচ্চ স্তরের প্রতিনিধিত্ব করছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. হালদার ব্যবস্থাপনার কোন স্তরের প্রতিনিধিত্ব করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর