উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার সাম্যতা নীতির ইঙ্গিত পাওয়া যায়। সকলের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা এবং একই দৃষ্টিতে দেখাই হলো সাম্যতা। এই নীতি অনুসারে কর্মীদের যোগ্যতা ও কাজের দক্ষতা অনুসারে কর্তৃত্ব ও দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া সম্পাদিত কাজের যথাযথ মূল্যায়ন যথাসময়ে নেয়ার জন্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়া সমআচরণ প্রভৃতি নিশ্চিত করতে হয়। প্রতিষ্ঠানে সব ক্ষেত্রে সাম্যের নীতি প্রতিষ্ঠিত হলে অধঃস্তনের মাঝে কোনরূপ বৈষম্য তৈরি হয় না। উদ্দীপকে জনাব কাদের প্রতিষ্ঠানের সকল কর্মীদের ব্যক্তিগত খোঁজখবর নেন এবং মতামত এর মূল্য দেন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ণ ও বার্ষিক লক্ষ্য নির্ধারণের কাজে তিনি পরিচালনা পর্ষদের সাথে পরামর্শ করে ঠিক করেন। এই থেকে বোঝা যায় উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার সাম্যতার নীতি বিদ্যমানন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতির ইঙ্গিত পাওয়া যায়? ব্…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর