আন্তঃব্যক্তিক দক্ষতার আলোকে জনাব কাদেরের ভূমিকা মূল্যায়ন কর
উত্তর: উদ্দীপকে স্টার গ্রুপের সাফল্য অর্জনের পেছনে জনাব কাদের আন্তঃব্যত্তিক দক্ষতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের দিয়ে কাজ করানোর জন্য যোগাযোগ প্রতিষ্ঠা এবং প্রভাবিত ও অনুপ্রাণিত করা সামর্থকে মানবীয় সম্পর্কগত বা আন্তঃব্যাক্তিক দক্ষতা বলা হয়। কর্মীদের দিয়ে সঠিকভাবে কাজ করানোর জন্য তাদের আবেগ অনুভূতি মনোভাব ও ইচ্ছা অনিচ্ছা বুঝতে হয়। এইজন্য তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। সফল ব্যবস্থাপকের ঊর্ধ্বতন ও অধঃস্তনদের সাথে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে দক্ষ হতে হয়। এই আন্তঃব্যক্তিক দক্ষতা সকল ধরনের ব্যবস্থাপকের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব কাদের তার প্রতিষ্ঠানের সকল কর্মীদের ব্যক্তিগত খোঁজখবর নেন এবং মতামত এর মূল্য দেন। লক্ষ্য নির্ধারণে তিনি পরিচালনা পরিষদের সাথে পরামর্শ করে ঠিক করেন। একজন ব্যবস্থাপককে তার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তুলতে হয়। তার এসব গুণের ফলে প্রতিষ্ঠান সহজেই সাফল্য অর্জন করতে সম্ভব হয়। উদ্দীপকের জনাব কাদের তার অধীনস্থ এবং ঊর্ধ্বতন সকলের সাথেই সুসম্পর্ক থাকার ফলে ২ কোটি টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হয়।তাই বলা যায়, উদ্দীপকে স্টার গ্রুপের সাফল্য অর্জনের পেছনে জনাব কাদের আন্তঃব্যত্তিক দক্ষতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আন্তঃব্যক্তিক দক্ষতার আলোকে জনাব কাদেরের ভূমিকা মূল্যায়ন কর
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর