উদ্দীপকের মানবসম্পদ ব্যবস্থাপক কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মানবসম্পদ ব্যবস্থাপক অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেন। এ পদ্ধতিতে প্রতিষ্ঠানের ভেতর থেকে কর্মী সংগ্রহ করা হয়। এক্ষেত্রে বর্তমান কর্মীদের পদোন্নতি বা তাদের সুপারিশে কর্মী সংগ্রহ করে শূন্যপদ পূরণ করা হয়। এতে কর্মীদের যোগ্যতা ও দক্ষতা তেমন বিবেচনা করা হয় না। উদ্দীপকের মিসেস রিতা 'কিউ' বলপেন লি.-এর মানবসম্পদ ব্যবস্থাপক। কোনো পদ শূন্য হলে তিনি পদোন্নতির মাধ্যমে তা পূরণের চেষ্টা করেন। আবার, মালিক বা কর্মকর্তাদের আত্মীয়-স্বজনের মধ্য থেকেও কর্মী নিয়োগ দেন। প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এভাবে কর্মী সংগ্রহ করার সাথে অভ্যন্তরীণ উৎসের মিল আছে। সুতরাং বলা যায়, 'কিউ' বলপেন লি.-এ কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মানবসম্পদ ব্যবস্থাপক কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেছ…
উদ্দীপক
Rajshahi, jessore, comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর